২৬ অক্টোবর, ২০২০ ০৩:৫৮ পিএম

দেশে করোনা শনাক্ত ছাড়াল ৪ লাখ

দেশে করোনা শনাক্ত ছাড়াল ৪ লাখ

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ২৫১ জনে। এ সময়ে ভাইরাসটিতে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৮১৮ জন।

আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৫ জনের মধ্যে পুরুষ নয়জন ও নারী ছয়জন। হাসপাতালে ১৪ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭৫৮টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৭১ হাজার ৩৪৭টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৬ হাজার ৬০০ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক